১৩ এপ্রিল, ২০২২ ০৪:২০ পিএম

৪৮ ঘণ্টা মৃত্যুহীন, শনাক্ত ৩১

৪৮ ঘণ্টা মৃত্যুহীন, শনাক্ত ৩১
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জন। প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় দিনের মতো দেশে কারো মৃত্যু হয়নি। এতে টানা ৪৮ ঘণ্টা মৃত্যুহীন দেখলো দেশ। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়েছে। তবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩১ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জনে।

আজ বুধবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৭৯টি পরীক্ষাগারে পাঁচ হাজার ৩৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৩৮৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৩৯ লাখ পাঁচ হাজার ৬৬১টি।

এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা এক হাজার ২৭৪ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৮৯ হাজার ৮৭৯ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের শূন্য দশমিক ৫৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৪ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮১ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ১২৪ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯৪ জন ও নারী ১০ হাজার ৫৩০ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক